• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষক শ্যামলকে লাঞ্ছিত করার প্রতিবাদ ডোমারে মানববন্ধন

22.05.16. manob b pic domarডোমার (নীলফামারী) প্রতিনিধি: নারায়নগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কুমার ভক্তকে লাঞ্চিতকারী সাংসদের শাস্তির দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
রবিবার দুপুর ১২টার দিকে ডোমার উপজেলা শিক্ষকবৃন্দের ব্যানারে শহরের রেলঘুন্টি মোড়ে  ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে আওয়ামীলীগ, সিপিবি, প্রেসক্লবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এসময় স্কুল শিক্ষক আবু সুফিয়ান লেবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সিপিবির সভাপতি কমরেড মফিজার রহমান দুলাল, ডোমার সরকারী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) রবিউল আলম, ডোমার মহিলা ডিগ্রী  কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, প্রেসক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, শিক্ষক মো: মহিউদ্দিন, শাহজাহান সরকার বুলু, আবু ফাত্তাহ কামাল পাখি প্রমুখ।
বক্তারা শিক্ষক শ্যামল কুমার ভক্তের লাঞ্চিতকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ