• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিহতপঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারিয়ালজোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে ওই যুবক নিহত হয় বলে জানা গেছে। নিহত যুবক ওই এলাকার সানাউল্লাহ ওরফে সানুর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, সারিয়ালজোত কানকাটা সীমান্তের ৪৩৮ মেইন পিলার এলাকায় সুজন ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে গুলি করেন। গুলি তার বুকের বাঁ পাশে লাগে। ওই এলাকার দেলোয়ার নামের এক ব্যক্তি গুরুতর আহতাবস্থায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক আল হাকিম মো. নওশাদ বলেন, গুলি করে হত্যার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিজিবির তেঁতুলিয়ার কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার দিদার আহমেদ বিএসএফকে চিঠি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ