• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পুলিশি অভিযানে জামায়াত নেতাসহ গ্রেফতার ২০

গ্রেফতারনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে গত ২৪ ঘন্টায় পুলিশি অভিযানে  জামায়াত নেতা সহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ছয়টি উপজেলায় পুলিশ এ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত ও পলাতক এ সকল আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জামায়াত নেতা হলেন, আনোয়ারুল ইলাম (৩৮)। তিনি জেলার জলঢাকা উপজেলার কাঠালী দেশীবাই গ্রামের মহুবর রহমানের ছেলে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে। এ নিয়ে গত ৬ দিনে জেলায় ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সুত্র মতে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। আজ মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন সাংবাদিকদের জানান, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ