সিসি নিউজ: সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্র্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার -২০১৬ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে সৈয়দপুর সেনানিবাসের একটি মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাসিম আহমেদ উপস্থিত থেকে আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আর্র্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেজর মিজানুর রহমান, জি (অবঃ)।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা ড. মো. আশরাফুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য প্রফেসর ড. নাসিম আহমেদ বেলুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৫ এর শুভ উদ্বোধন করেন।
পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল (মঙ্গলবার) প্রতিযোগিতার শুরুতেই ছাত্রদের ১০০ মিটার দৌঁড়, চাকতি নিক্ষেপ এবং ছাত্রীদের ভারসাম্য দৌঁড়সহ মোট পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকালকের ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাকিব হায়াৎ চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা (এএসডব্লিউ) ড. মো. আশরাফুর রহমান জানান, আজ ২৪ মে থেকে শুরু হয়ে আগামী ২৮ মে পর্যন্ত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ চলবে। পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের তিন শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করবে। আগামী ২৮ মে সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণের মধ্যদিয়ে প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটবে।