• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু বৃহস্পতিবার

ভর্তিসিসি নিউজ: দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ভর্তির জন্য দুটি পদ্ধতিতে আবেদন করা যাবে।
অনলাইন ও মোবাইলের মাধ্যমে আগামী ২৬ মে থেকে ৯ জুন পর্যন্ত কলেজে ভর্তির আবেদন করা যাবে। গত বছর শিক্ষার্থীরা পাঁচটি কলেজ পছন্দ তালিকায় রাখার সুযোগ পেলেও এবার ১০টি কলেজকে পছন্দ তালিকায় রাখতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৬ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে। ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। তবে বিলম্ব ফি দিয়ে ১০ থেকে ২০ জুলাই ভর্তি হওয়া যাবে।
ভর্তির জন্য এবারও কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। এ ক্ষেত্রে যদি কারও ফলাফল সমান হয়, তাহলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ঠিক করা হবে।
নীতিমালা অনুযায়ী, ৮৯ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ১১ শতাংশ কোটার মধ্যে এবার প্রথমবারের মতো প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে আসা শিক্ষার্থীদের জন্য দশমিক ৫ শতাংশ করে কোটা রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ