• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ২

নিহতময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ রেলপথের ত্রিশাল উপজেলার আহাম্মদ বাড়ি রেলস্টেশনের কাছে ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জামালপুর জেলা সদরের ইদ্রিস আলী নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বাড়িও জামালপুর সদরে হতে পারে বলে জানা গেছে।
রেলওয়ে ময়মনসিংহ অঞ্চলের বাণিজ্যিক পরিবহন ইন্সপেক্টর সাজ্জাতুল ইসলাম স্থানীয় বাসিন্দাদের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টার দিকে আহাম্মদ বাড়ি রেলস্টেশনের আউট সিগন্যালের কাছে পৌঁঁছলে ট্রেনের ছাদে ওঠা কয়েকজন যাত্রীর মধ্যে চার যাত্রী রেললাইনের উপর ঝড়ে ন্যুইয়ে পড়া গাছের ডালে আটকে পড়ে যান। এসময় লাইনের উপর কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খোরশেদ নামে এক যাত্রী জানান, বিকেলের ঝড়ে রেললাইনের উপর ঝুলেপড়া গাছের ডালে আঘাতপ্রাপ্ত হয়ে ওই চার যাত্রী ট্রেনের ছাদ থেকে পড়ে গেলে দুইজন মারা যান। নিহত দুইজনের বাড়ি জামালপুর বলে জানান তিনি।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি আব্দুল আহাদ খান জানান, বিকেলের ঝড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঞ্চালন লাইনের ঝুলেপড়া তারে জড়িয়ে ট্রেনের যাত্রী হতাহতের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ