• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিশু সৌরভ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

Souravঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার রায়গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলেন একই গ্রামের বিশ্বজিতের ছেলে বিপুল ও গোপাল দাসের ছেলে আকাশ।
পুলিশ জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর রায়গ্রামের বাবু দাসের ছেলে শিশু সৌরভ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন দুপুর ৩টার দিকে থানা পুলিশ নিহত শিশুর বাড়ির পাশের একটি নির্মাণাধীণ বিল্ডিংয়ের ছাদ থেকে তার গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসনে জানান, শিশু সৌরভ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ