• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তনু হত্যা : তিন সেনা সদস্যকে সিআইডির জিজ্ঞাসাবাদ

তনুসিসি নিউজ: কুমিল্লায় কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তসংস্থা সিআইডির একটি দল বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসের তিন সেনা সদস্যকে জিজ্ঞসাবাদ করেছে। তবে এই সেনা সদস্যদের নাম প্রকাশ করেনি সিআইডি। রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিআইডির এএসপি মোজাম্মেল হক।
সিআইডি সূত্র জানায়, তনুর মরদেহ উদ্ধারের পর বিভিন্ন আলামত পুলিশের নিকট সরবরাহ করেছিলেন এমন তিন সেনা সদস্যকে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। সেনানিবাসে যাওয়া টিমে ছিলেন কুমিল্লা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়, এএসপি জালাল উদ্দিন, মোজাম্মেল হক এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক গাজী মো. ইব্রাহিম।
এ বিষয়ে রাত ১০টার দিকে সিআইডির এএসপি মোজাম্মেল হক জানান, ‘মামলার তদন্তের স্বার্থে আমরা তিন সেনা সদস্যের বক্তব্য নিয়েছি, এর বেশি কিছু বলা যাবে না।’
প্রসঙ্গত, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউজের পাশের একটি জঙ্গলে তনুর মরদেহ পাওয়া যায়। ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত খুঁজে পায়নি ফরেনসিক বিভাগ।
তবে ডিএনএ রিপোর্টে তনুকে হত্যার আলামত পাওয়া গেছে মর্মে প্রতিবেদন আসায় এ নিয়ে ফরেনসিক বিভাগ ও সিআইডি মুখোমুখি অবস্থানে রয়েছে। অপরদিকে ৫৭ দিনেও ফরেনসিক বিভাগ দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ