• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে আ.লীগকে নেতা কুপিয়ে হত্যা

হত্যারংপুর : রংপুরে আওয়ামী লীগ নেতা রাসেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দোয়ানি মনিরাম গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ  চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজঘরে রাসেল শুয়ে ছিলেন। রাত ৩টার দিকে ৬-৭ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে রাসেলকে বাড়ির বাইরে নিয়ে যায়। বাড়ি থেকে ১০০ গজ দূরে নিয়ে রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ পাশের ড্রেনে ফেলে চলে যায়। শুক্রবার দুপুরে  পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের স্ত্রী শিল্পী বেগম, সাংবাদিক মকবুল হোসেনসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত রাসেল দোয়ানি মনিরাম গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানান, নিহত রাসেল কান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হলো বুঝতে পারছি না।

পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান,  হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ