• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় স্ত্রীকে হত্যায় স্বামী গ্রেফতার

গ্রেফতারডিমলা (নীলফামারী) প্রতিনিধি: দুই সন্তানের জননী স্ত্রী মনিরা বেগমকে (২৫) হত্যা মামলায় স্বামী মোস্তাফিজুর রহমানকে(৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সুত্র, মতে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দিতে গিয়ে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর রাতে স্ত্রী মনিরাকে শ্বাসরোধ করে হত্যার মরদেহ বাড়ির অদুরে একটি পুকুরে ফেলে দেয়া হয়। ঘটনার পরদিন সকালে পুকুরে লাশ ভেসে  উঠলে স্বামী প্রচারনা চালায় তার স্ত্রী পুকুরে ডুবে মারা গেছে। তাই সে লাশ দাফনের দ্রুত চেষ্টা চালায়। কিন্তু এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দিয়ে লাশ আটক করে। আর এই সুযোগে ঘাতক স্বামী পালিয়ে যায়। এ ছাড়া ময়না তদন্তের প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়।

ডিমলা থানার ওসি রুহুল আমীন খাঁন জানান দীর্ঘদিন পলাতক থাকার পর ঘাতক স্বামী বাড়ি আসে। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামীতে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের জন্য আদালতে আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ