সিসি নিউজ: পঞ্চম দফায় শনিবার (২৮ মে) ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বে-সরকারি ভাবে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন- ডাউয়াবাড়ী ইউনিয়নের আঃলীগের বিদ্রোহী প্রার্থী রোকনুজ্জামান খোকন (আনারস), কৈমারী ইউনিয়নের আঃলীগের প্রার্থী রেজাউল হক (নৌকা), শৌলমারী ইউনিয়নের আঃলীগের প্রার্থী প্রাণজিৎ কুমার রায় (নৌকা), বালাগ্রাম ইউনিয়নের আঃলীগ বিদ্রৌহী প্রার্থী রবিউল ইসলাম লিপন (আনারস), মীরগঞ্জ ইউনিয়নের আঃলীগ বিদ্রৌহী প্রার্থী হুকুর আলী (ঘোড়া), গোলনা ইউনিয়নের আঃলীগ বিদ্রৌহী প্রার্থী কামরুল আলম কবীর (ঘোড়া), শিমুলবাড়ী ইউনিয়নের আঃলীগের প্রার্থী হামিদুল হক (নৌকা), ধর্মপাল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জামিনুর রহমান (চশমা), গোলমুন্ডা ইউনিয়নের জামায়াতের স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হোসাইল (দুটি পাতা), কাঁঠালী ইউনিয়নের আঃলীগের প্রার্থী সোহরার হোসেন তুহিন (নৌকা) ও খুটামারা ইউনিয়নের আঃলীগের প্রার্থী আবু সাইদ শামীম (নৌকা)।