• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পার্বতীপুরে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

হত্যাসিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুরে কন্যা সন্তানকে হত্যা করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা মা। শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে পার্বতীপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাশিকোপা গ্রামে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মোতালেব ডাক্তারের ছেলে মাহমুদুল হক লিখন দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছেন। প্রতি সপ্তাহে তার কিডনি ডায়ালাইসিস করতে হয়। দারিদ্রতার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তার স্ত্রী লায়লা বানু (২৪)। শনিবার লিখনের মা আমেনা বেগম সন্তানের রোগমুক্তির জন্য দোয়া নিতে রংপুরের শ্যামপুরে এক পীরের কাছে যায়। এ সুযোগে হতাশাগ্রস্ত স্ত্রী লায়লা বানু সবার অজান্তে তার একমাত্র শিশু কন্যা মোনালিসাকে (৪) ঘরে আড় (বর্গায়) ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। পরে একই দড়িতে সে নিজেও আত্মহত্যা করে। লায়লা ৮ মাসের অন্তসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ওসি মাহমুদুল আলম বলেন, শনিবার রাত সাড়ে ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ