• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে সড়ক দূর্ঘটনায় তিন গরু ব্যবসায়ী নিহত

সড়ক দূর্ঘটনারংপুর: রংপুর -বগুড়া মহাসড়কের  পীরগঞ্জ উপজেলার  গোসাইজানি ব্রিজ এলাকায় সড়ক দূর্ঘটনায় তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা সোয়া ৭টা দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ওই এলাকার বকুলের ইট ভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের কাঞ্চে মিয়ার ছেলে হাফিজার রহমান (৫০), একই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে বাবলু মিয়া (৪২) ও ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের ধারু আকন্দ বেপারীর ছেলে নুরুল ইসলাম (৫২)। তারা সকলেই গরু ব্যবসায়ী।এ ছাড়া একটি বাসের সুপারভাইজার ও ভ্যান চালকসহ ৯ জন আহত হয়েছেন। তাদের পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবদুল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রূপান্তর এন্টারপ্রাইজের একটি বাস ওই এলাকায় রংপুরগামী একটি মাটি বহণকারী ট্রাককে ওভারটেক করার সময় তার সামনে থাকা ভটভটিকে ধাক্কা দেয়।এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে ব্যাটারি চালিত একটি রিকশাভ্যানের উপর আঁছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলে ওই রিক্সাভ্যানে থাকা তিন গরু ব্যবসায়ী নিহত হন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ