• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাহির বিরুদ্ধে মামলা করবেন পূর্বের স্বামী

5-mahiবিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহি ফৌজদারি অপরাধ করেছেন। এ জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন কথিত স্বামী শাওনের আইনজীবী বেলাল হোসেন।

শাওনের আইনজীবী বুধবার বলেন, ‘একটি বিবাহ বলবৎ থাকা অবস্থায় তথ্য গোপন করে আরেকটি বিবাহ করেছেন মাহি। একসঙ্গে তার দুই স্বামী বলবৎ রয়েছে। যা মুসলিম পারিবারিক আইন ও ফৌজদারি আইন অনুসারে অপরাধ। মাহির বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৫ ধারার অপরাধে আমরা মামলাসহ আইনগত সকল ব্যবস্থা নেবো।’ তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইবুনালে শাওনের জামিনের আবেদন করা হবে।’

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে শাওন-মাহির বিয়ের কাবিননামা দাখিল করা হয়। যাতে তাদের বিবাহের সকল তথ্য রয়েছে। চার লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। মাহির সঙ্গে তোলা ঘনিষ্ঠ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে সম্প্রতি শাওন দাবি করেন, মাহির সঙ্গে অনেক আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল।

এরপর এ নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে মাহি মামলার হুমকি দেন। পরে লিখিত অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে শাওন হুমকি দিচ্ছেন।

অভিযোগ আমলে নিয়ে রোববার শাওনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। শাওন ডিবির জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মাহির সঙ্গে তার পরিচয় স্কুল জীবনে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। তখন থেকেই তাদের প্রেম।

শাওনের বাবার নাম নজরুল ইসলাম। তিনি গুলশানের একজন ব্যবসায়ী। শাওন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এদিকে ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন ‘অগ্নি’-খ্যাত মাহি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ