• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে শিক্ষকের বাড়ীতে স্ত্রীর অনশন

অনশনচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: প্রতারনার ফাঁদে ফেলে  এক স্কুল শিক্ষক গোপনে  দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী স্বীকৃতির দাবিতে ওই স্কুল শিক্ষকের বাড়ীতে অনশন শুরু করেছে।

উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের আফাজ উদ্দীনের পুত্র ও হরানন্দপুর হাই স্কুলের সহকারী শিক্ষক জাহিনুর দীর্ঘাাদন ধরে  বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ওয়াহেদ আলীর কন্যা পারভীন বেগমের (৩১) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।  এক পর্যায় গত বছরের ১ মে ২লক্ষ টাকা দেনমোহরে তাকে বিয়ে করে। বিয়ের পর হতে পারভীন তাকে তার (স্বামী) বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিলে জাহিনুর তার বাড়ীতে থাকার ঘরের সংকট দেখিয়ে নানা রকম টালবাহানা করে। পরে কৌশলে সে টিন কেনার কথা বলে পারভীনের কাছ থেকে ৩০ হাজার আদায় করে। টাকা গ্রহনের পর হতে সে তার স্ত্রীর সাথে সম্পুন রুপে যোগাযোগ বিচ্ছিন্ন করে। উপায়ন্তর না পেয়ে গত ১ জুন স্বামীর বাড়ীতে হাজির হয়ে অনশন শুরু করে। অবস্থা বেগতিক দেখে প্রতারক জাহিনুর বাড়ী হতে পালিয়ে যায়। তার অনুপস্থিতিতে জাহিনুরের প্রথম স্ত্রীসহ বাড়ীর লোকজন তাকে বাড়ী হতে বিতাড়িত করে। পরে সন্ধানে সে তার স্বামীর স্কুল খুজে বের করে স্কুলে হাজির হয়েও তাকে না পেয়ে প্রধান শিক্ষক ও সভাপতিকে বিষয়টি অবগত করে ও ওই শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ