• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে গুলি : আটক ৪

গুলিগাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মু্িক্তযোদ্ধা আজিজুর রহমানকে গুলি করেছে দৃর্বৃত্তরা। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন ৪ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)`র অস্থায়ী ক্যাম্পে সোপর্দ করেছে।
স্থানীয় লোকজন  জানান, শুক্রবার রাতে নির্বাচন সংক্রান্ত  কাজকর্ম সেরে বাড়ি ফেরেন আজিজুর রহমান। রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ভোরের কোনো এক সময় একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে তার পায়ে পর পর তিনটি গুলি করে। গুলির শব্দে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে ৪ জনকে হাতেনাতে ধরে ফেলে।
পরে গুরুতর আহত অবস্থায় আজিজুর রহমানকে পার্শ্ববর্তী জেলা জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এরেন্ডাবাড়ি ইউনিয়নে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করছে। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ৪ জনকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ