• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিহতচট্টগ্রাম: নির্বাচনী সহিংসতায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে মো. ফারুক (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বিকালে প্রতিপক্ষের লোকজন স্থানীয় আনু মিয়ার ছেলে ফারুককে এলোপাথাড়ি কোপায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নির্বাচনী সহিংসতায় আহত একজনকে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে নেয়ার পর ৭টায় তার মৃত্যু হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে শনিবার আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ