• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরনকারী ধর্ষক গ্রেফতার

আটকনীলফামারী : অসুস্থ্য মায়ের ঔষধ কিনতে গিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দশম শ্রেনীর এক স্কুল ছাত্রী অপহরনের পর ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায়  আজ শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অপহরনকারী ও ধর্ষক আনোয়ার হোসেন ভুট্টুকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনোয়ার পেশায় একজন মাইক্রোবাস চালক ও উপজেলা কামারপাড়া গ্রামের আবদার আলীর ছেলে।

থানার মামলা সুত্রে জানা গেছে, ওই উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে দশম শ্রেনীর ছাত্রী তার অসুস্থ্য মা সায়মা বেগমের জন্য গ্রামের হাজীরহাটে ঔষধ কিনতে যায়।  গত ২৬  মে দুপুরে ঔষধ কিনে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে মেয়েটিকে জোড়পূর্বক মাইক্রোবাসে তুলে অপহরন করা হয়। এরপর তাকে ৭ দিন বিভিন্ন স্থানে আটক রেখে জোড় পুর্বক ধর্ষন করে। এ ঘটনায় মেয়েটির বাবা তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে থানায় একটি অভিযোগ দেয়। এরপর গত ২ জুন রাতে অপহরকারী ও ধর্ষক মাইক্রোচালক  আনোয়ার মেয়েটিকে তাঁর বাবার বাড়ির অদুরে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে  কিশোরীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের ভর্তির পর অপহরনকারী ধর্ষক এ ঘটনায় মামলা না করার জন্য হাসপাতালে এসে হুমকী দিয়ে যায়। ঘটনাটি পুলিশ কে অবগত করে শুক্রবার রাতে   মেয়ের বাবা সিরাজূল ইসলাম বাদী হয়ে থানায় মাইক্রোবাস চালক আনোয়ার হোসেন ভুট্টকে আসামীকে একটি মামলা করে ।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে  জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৩ দিনের রিমান্ড চাওয়া হয়। পাশাপাশি অপহরন ও ধর্ষনের শিকার ছাত্রীটির মেডিকেল পরীক্ষা আজ শনিবার দুপুরে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ