• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাভারে প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় ভয়াবহ আগুন

আগুনসিসি নিউজ: রাজধানীর উপকণ্ঠ সাভারে একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার মধ্যরাতে পৌরসভার কর্নপাড়া এলাকার এবি ওভেন ব্যাগ কারখানায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের উপপরিচালক এম এ মামুন জানান, কারখানাটিতে রাতের পালার উৎপাদন চলছিল। রাত ২ টার দিকে কারখানার ন্যানো ব্যাগ সেকশনের বৈদ্যুতিক হিটার থেকে আগুনের উৎপত্তি ঘটে। প্লাষ্টিক তৈরির কাঁচামাল ও রাসায়নিক পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সেকশনে। এক পর্যায়ে টিনশেড ভবনটি ধসে পড়লে আগুন আরো বেড়ে যায়।

প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও তাদের সঙ্গে পরে যোগ দেয় আরো ৫টি ইউনিট। সেই সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকরাও। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর আজ বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=BIJZ-wLRoqM

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ