• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

সড়ক দূর্ঘটনাকুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় হৃদয় বাবু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তার বাবা মাজম আলী (৪৫)। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত মাজম আলীকে প্রথমে ভুরুঙ্গামারী হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারী ভাতী গ্রামের ভ্যানচালক মাজম আলী তার ছেলে হৃদয় বাবুকে ভ্যানে করে পার্শ্ববর্তী বাজারে যাচ্ছিলেন। এ সময় শহীদ লে. সামাদ টেকনিকেলের কলেজ মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১৪৫৫৬০) ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শিশু হৃদয় বাবুর মৃত্যু হয়। গুরুতর আহত হন মাজম আলী। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ