• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খুলনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা : স্বামী আটক

হত্যাখুলনা: খুলনা মহানগরীর টুটপাড়ার মাওলাবাড়ী এলাকায় আয়শা সিদ্দীকি টুকটুকি নামে (১৮) এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী নুরুন্নবী ভূইয়া। শনিবার রাতে এই ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক স্বামীকে এলাকাবাসীর সহায়তা গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক আহমেদ জানান, সৌদী প্রবাসী নুরুন্নবী ভুইয়া ৬দিন আগে দেশে ফেরেন। গত ৫ দিন ধরে তিনি তার শ্বশুর বাড়ি টুটপাড়ার মাওলার বাড়িতে অবস্থান করছেন। শনিবার সন্ধ্যায় ইফতারির সময় নুরুন্নবী তার স্ত্রীকে একতলা ভবনের ছাদে নিয়ে গিয়ে কুপিয়ে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এই ঘটনা দেখে নিহতের বোন চিৎকার করলে এলাকাবাসী এসে নুরুন্নবীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতের স্বামী নুরুন্নবী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, তার স্ত্রীর সঙ্গে পর পুরুষের সম্পর্ক রয়েছে বলে সে সন্দেহ করতেন। তাই ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ