• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে জঙ্গীসহ আটক ৬৫

আটকদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানের তৃতীয় দিনে এক জঙ্গীসহ ৬৫ জনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত জেলার ১৩ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মফিজ উদ্দিন নামে এক জঙ্গীসহ ৬৫ জনকে আটক করেছে পুলিশ। আটক জঙ্গী সদস্য মফিজ উদ্দিন কাহারোল উপজেলার সুন্দাইল গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। আটককৃতদের মধ্যে চিরিরবন্দর উপজেলায় জামায়াতের দুই ওয়ারেন্টভুক্ত আসামীসহ অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পলাতক আসামি।
চলমান জঙ্গিদমনের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত আটক হলো ২৩০ জন। এর মধ্যে প্রথম দিনে ১০০ জন, দ্বিতীয় দিনে দুই জেএমবি সদস্যসহ ৬৫ জন ও তৃতীয় দিনে এক জঙ্গী সদস্যসহ ৬৫ জনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ