সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সৃষ্ট অগ্নিকান্ডে একটি পরিবারের প্রায় ৩ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। সোমবার বিকেলে শহরের দক্ষিন কয়া গোলাহাটের রফিকুল ইসলামের বসতবাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইদিন বিকেল ৩টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে ওই আগুনে বাড়ির তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে নগদ ৩৫ হাজার টাকা, ধান-চাল, ঘরের আসবাবপত্র সহ প্রায় ৩লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।