দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে প্রয়াতমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় বোন মরহুমা খুরশিদ জাহান হক’র (চকলেট আপা) দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমার বড় ছেলে শাহরিয়ার আখতার হক ডন, জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১৪ জুন) বাদ আসর জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহম্মেদ, খালেকুজ্জামান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পাভেল, দপ্তর সম্পাদক মো. তৈমুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মকশে দ আলী মঙ্গলিয়া, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোকাররম হোসেন, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. কামরুজ্জামন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না, জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন মন্ডল বুকুল, নুর আলম হক খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমানসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, তাঁতীদল, জাসাসসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমা খুরশিদ জাহান হক’র রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। এর আগে বিকেল ৪টায় দলীয় নেতাকর্মীরা ফরিদপুরস্থ মরহুমার কবর জিয়ারত করেন।