• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির পাশেই চুরি

চুরিঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা পুলিশ ফাড়ির একশ গজ দুরের একটি সোনার দোকানে দুধর্ষ চুরি হয়েছে। চোরেরা বংকিরা গ্রামের ঝন্টু ঘোষের ছেলে কোমল চন্দ্র ঘোষের দোকানের টিনের চালা কেটে নগদ ১৫ হাজার টাকা ও ৮ ভরি সোনা চুরি করে নিয়ে যান।
পুলিশ ফাড়ির সামনে এ ধরণের চুরি ঘটনা গ্রামবাসিকে হতবাক করেছে। সোনার দোকানদার কোমল ঘোষ জানান, সোমবার দিনগত রাতে আজাদ মার্কেটের তার সোনার দোকানের টিন কেটে চোরেরা প্রবেশ করে।
এরপর তার সিন্দুক ভেঙ্গে নগদ টাকা ও সোনাদানা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি পথে বসেছেন বলে জানান। বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্তকর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
তিনি জানান দোকানদারকে মামলা করতে বলেছি। গ্রামবাসি জানিয়েছে এর আগে পুলিশ ফাড়ির অনতিদুর থেকে চোরেরা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। তাছাড়া গরুসহ ছোটখাট চুরির ঘটনা তো আছেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ