• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআইসহ নিহত ৫

সড়ক দুর্ঘটনানারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। বুধবার পৃথক সময়ে কাঁচপুরে এসব দুর্ঘটনা ঘটে।

রাত ৮টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পাশে সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় এসআই কামরুল ইসলামসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২০ জন। এর মধ্যে পুলিশের এসআই কামরুল ইসলাম, পথচারী আলী আহম্মেদের (৫০) পরিচয় জানা গেছে।

অপরদিকে, সোনারগাঁ উপজেলায় ট্যাংক-লরির চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মা সোমা আক্তার (২২) ও তার মেয়ে নুসরাত।

নিহত সোমা আক্তার রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকার আব্দুল লতিফ মিয়ার স্ত্রী। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ