• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানের সপ্তম দিনে জঙ্গীসহ আটক ৪৯

আটকদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানের সপ্তম দিনে এক জঙ্গীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে দিনাজপুরে গত এক সপ্তাহে ৪৯১ জনকে আটক করা হলো।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে সোববার সকাল পর্যন্ত জেলার ১৩ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিরিরবন্দর উপজেলায় গালিবুর রশিদ নামে এক জঙ্গীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি। তাদের সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত আটক হলো ৪৯১ জন। এর মধ্যে প্রথম দিনে ১০০ জন, দ্বিতীয় দিনে দুই জেএমবি সদস্যসহ ৬৫ জন, তৃতীয় দিনে এক জঙ্গী সদস্যসহ ৬৫ জন, চতুর্থ দিন এক জঙ্গীসহ ৬৬ জন, পঞ্চম দিনে এক জঙ্গী সদস্যসহ ৭০ জন, ষষ্ঠ দিনে এক জঙ্গী সদস্যসহ ৭৬ জন ও সপ্তম দিন এক জঙ্গী সদস্য ৪৯ জনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ