• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামালপুরে তুচ্ছ ঘটনায় সৃষ্ট সংঘর্ষে নিহত ২

নিহতজামালপুর: জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে শুক্রবার সকালে দুই জনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। নিহতরা হলেন, গোয়ালগাঁও গ্রামের মৃত পসু মন্ডলের ছেলে মন্ডল মিয়া (৬০) ও গোল্লা মিয়ার ছেলে মুশারফ হোসেন
(৪৮)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও গ্রামে শামীম হোসেন (১০) ও মনজু রানী (৯) বাড়ির পাশে খেলা করছিল। খেলার সময় দুই জনের মধ্যে ঝগড়া শুরু হলে ওই শিশু দুটির পরিবারের লোকজনও ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে মুশারফ হোসেনকে ঢাকা মেডিকেলে এবং মন্ডল মিয়া, জুলেখা বেগম, শাহালি মিয়াকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে মন্ডল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে সকাল ৯টার দিকে মুশারফ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় দুইজন মারা যাওয়ার কথা শুনেছি। মন্ডল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি এবং মুশারফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ