• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে শিশুসহ দুই জনকে হত্যা

হত্যারংপুর: রংপুরের পীরগাছায় ও পীরগঞ্জে শিশুসহ দুইজনকে হত্যা করা হয়েছে। পৃথক ঘটনায় উপজেলায় দু’টিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি, বি-সার্কেল) সাইফুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, সকালে পীরগঞ্জ উপজেলার একটি গ্রামে আম কুড়াতে যায় ১০ বছর বয়সী এক কন্যা শিশু। ওই শিশুকে একা পেয়ে স্থানীয় উত্তর পাড়া গ্রামের শাহজানের ছেলে রিয়াদ (২৫) তাকে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, রিয়াদের থাকার কক্ষের খাটের নিচ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর ওই শিশুকে হত্যা করে খাটের নিচে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, শুক্রবার ভোরে পীরগাছা আমডারায় গ্রামের শাহানুর ইসলামের ছেলে রুবেল (২৩) নামে এক সেলুন কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পীরগাছা উপজেলার পাকার মাথা এলাকায় দীর্ঘদিন ধরে রবেল ও তার মা বসবাস করে আসছিলেন। রুবেল ঢাকায় একটি সেলুনের দোকানে কাজ করতেন। ছুটিতে রুবেল বাড়িতে এসে এই হত্যাকাণ্ডের শিকার হলেন। হত্যার কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পাচ্ছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ