ঢাকা: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত দুই ভাইয়ের কোমর থেকে প্রায় সাড়ে ১৪কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার স্বর্ণসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- মামুন খান ও মুরাদ খান।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম জানান, সিঙ্গাপুর থেকে আসা টিজি-৩২১ নম্বর ফ্লাইটে করে ঢাকায় এসেছেন ওই দুই ভাই। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।