• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত

নিহতদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে পার্বতীপুরগামী কাঞ্চন ট্রেনে কাটা পড়ে মোছাঃ খাদিজা পারভীন (২৫) এবং তার চার মাস বয়সী শিশু কন্যা তামান্না নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর ফকিরপাড়া গ্রামের মো. সামিউল ইসলামের স্ত্রী ও একই উপজেলার ছোট বাউল গ্রামের মো. রশিদুল ইসলামের মেয়ে।
দিনাজপুর জিআরপি থানার এসআই মো. জিয়াউল হক জিয়া জানান, নিহত গৃহবধূ তার স্বামীর বাড়ী হতে বাবার বাড়ি যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে পার্বতীপুরগামী কাঞ্চন ট্রেনটি চিরিরবন্দর স্টেশনে পৌঁছলে রেল লাইন পার হওয়ার সময় মেয়েসহ ট্রেনে কাটা পড়ে নিহত হন। নিহত মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান জিয়াউল হক জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ