• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাগুরায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

বন্দুক যুদ্ধমাগুরা : মাগুরায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে কামাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলার মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, কামাল একজন ডাকাত।

নিহত কামাল মঘিরঢালের কাছে শ্যাওলাডাঙ্গা গ্রামের বাসিন্দা আফসার হোসেনের ছেলে। লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, ভোর তিনটার দিকে কামাল ও তার সহযোগীরা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল। খবর পেয়ে টহল পুলিশ সেখানে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে কামালের লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন তাকে শনাক্ত করে।
ওসি জানান, ঘটনাস্থল থেকে দেশীয় একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি রামদা, গাছকাটার একটি করাত ও এক জোড়া স্যান্ডেলসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। কামাল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নামে খুন, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে নয়টি মামলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ