নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে স্ত্রীর উপর অভিমান করে এক স্বামী আত্বহত্যা করেছে। নিহত ব্যাক্তিটি হলেন, মকবুল হোসেন (৪৫)। সে জেলার ডোমার উপজেলার খামার বামুনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। শুক্রবার রাতে সে বাড়ীতে রাখা ইদুর মারার ঔষধ খেয়ে আত্বহত্যা করে। এলঅকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে মকবুল হোসেনের স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলে আসছে। এরই জেরে গতকাল শুক্রবার রাতে সংসারের খরচ নিয়ে মকবুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে মকবুল ঘরে রাখা ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ শনিবার লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।