• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে এবারে ফিতরা ৬০ টাকা নির্ধারণ

1মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে এবারে ফিতরা সর্বনিম্ন ৬০ টাকা ও সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকেলে গাউসতলা জামে মসজিদে অনুষ্ঠিত ইমাম-ওলামাদের এক যৌথ সভায় ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম সানাপীর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মতিউর রহমান কাসেমী। সভায় দিনাজপুরের স্থানীয় বাজার দর পর্যালোচনা করে ইমাম-ওলামাদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এবারে ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
আটার বর্তমান বাজার দর ৩৪ টাকা কেজি দরে ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য বাবত সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা, খেজুরের বাজার দর ২শ’ টাকা কেজি দরে ৩ কেজি ৩৩০ গ্রাম খেজুরের মূল্য বাবত ৭০০ টাকা ও কিসমিসের বাজার দর ৩শ’ টাকা কেজি দরে ৩ কেজি ৩৩০ গ্রাম কিসমিসের মূল্য বাবত ১০০০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা মো. সোহরাব হোসাইন, বাহার পড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মকবুল হোসেন, গাউসতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সোহরাব হোসেন কাসেমীসহ অন্যান্য আলেম-ওলামা ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ