• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে অপহৃতা ছাত্রী উদ্ধার, আটক ১

উদ্ধারনীলফামারী প্রতিনিধি: জেলার কিশোরগঞ্জ উপজেলার দশম শ্রেনীর এক অপহৃতা ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে রংপুরের পাগলাপীর সড়ক হতে মেয়েটিকে উদ্ধার ও অপহরনকারীকে আটক করা হয়। আটককৃত অপহরনকারী হলো, রংপুর জেলা শহরের মোমিনপুর মহল্লার সাবের আলীর ছেলে মশিয়ার রহমান (২৫)। রবিবার দুপুরে অপহরনকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামাত গাড়াগ্রামের আব্দুর রশিদের মেয়ে দশম শ্রেনীর ছাত্রীকে ঘটনার দিন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি মাইক্রোবাসে আটককৃত সহ দুইজন অপহরন করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ অপহৃতাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় অপর অপহরনকারী খামাত গাড়াগ্রামের আবুল কাশেমের ছেলে মিনু মিয়া (২২) পালিয়ে গেলেও সহযোগিকে আটক করা হয়। এ ঘটনায় মেয়েটির বড় ভাই নুরুল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ