পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি: রবিবার ঠাকুরগাওয়ের পীরগঞ্জে গুপ্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ। সারাদেশে গুপ্ত হত্যার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে ১৪ দলের সমন্বয়ে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা চত্তরে ঘন্টা ব্যাপী মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য পেশ করেন ঠাকুরগাও-৩ আসনের সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক সাংসদ ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আখতারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান ও ন্যাপের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রকেট প্রমুখ। বক্তারা গুপ্ত হত্যা ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জামাত শিবির, বিএনপি ও তাদের মদদপুষ্ট জঙ্গী সংগঠনগুলোকে দায়ীকরে তাদের গ্রেফতার দাবী করেন। এবং তাদের বিরুদ্ধে সচেতন থাকতে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগনের প্রতি আহ্বান জানান।