• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ইউপি চেয়ারম্যান বাদশা কারাগারে

Dinajpur-Badsha-Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশাকে কারাগারে পাঠিছে আদালত।
সোমবার (২০ জুন) বিকেলে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আহসানুল হক’র আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিসুর রহমান বাদশা সোমবার তার বিরুদ্ধে দায়ের করা ৩টি মামলায় জামিন প্রার্থনা করেন। মামলা ৩টির মধ্যে জিআর/৬/১৪ ও জিআর/৭/১৪ দু’টি মামলায় তাকে জামিন দেয়া হয় এবং দ্রুত বিচার আইনে দায়ের করা ৩৭/১৩ নং মামলায় তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। আদালতে বাদশার পক্ষে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মো. এমাম আলী, সহ-সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দীনসহ ৮/১০ জন আইনজীবী।
উল্লেখ্য, গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলা ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বাদশা। এর আগেও তিনি পর পর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ