• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে নির্বাচনের ভাতা পায়নি আনসার সদস্যরা

11 copyমানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) : চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের দেড় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নির্বাচনী কাজে নিয়োজিত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার এ১ হাজার ৮৫৩ জন আনসার সদস্য কোন ভাতা পাননি।
সূত্র মতে, গত ৭ মে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১০৯ ভোট কেন্দ্রে পিসি ১০৯, এপিসি ১০৯ ও সাধারণ আনসার সদস্য একহাজার ৬৫৩ জন টানা ৪ দিন দায়িত্ব পালন করেন। কিন্তু দেড় মাসেও তারা কোন ভাতা না পাওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে। আনছার সদস্য ইয়াকুব আলী, অরবিন্দু রায়, মতলুবুর রহমান, মিজানুর রহমান, সামসুন নাহার, মাসুমা খাতুন, দুলালী রানী ও মনিরা বেগম জানান, নির্বাচনের দিন যেসব কর্মকর্তা কর্মচারী নির্বাচনের কাজে নিয়োজিত থাকেন তাদেরকে নির্বাচন শেষ হওয়া মাত্র পারিশ্রমিক বুঝিয়ে দেয়া হয়। অথচ আমরা নির্বাচনে টানা ৪ দিন দায়িত্ব পালন করে থাকি কিন্তু দেড় মাসেও আমাদের পারিশ্রমিক পাইনি। বর্তমানে রমজান মাস মাঝামাঝি এরপর ঈদ।  ঈদের আগে যদি আমরা আমাদের পারিশ্রমের টাকা না পাই তাহলে হয়তো ঈদের আনন্দ থেকে আমরা বঞ্চিত হবো।
এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাঈদ জানান, বরাদ্দ পাওয়া গেছে চলতি সপ্তাহে অথবা পরের সপ্তাহে সমস্ত আনসারদের টাকা পরিশোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ