• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘শিওরক্যাশ’র মাধ্যমে শিক্ষার্থীরা পাবে উপবৃত্তির টাকা

উপবৃত্তিসিসি নিউজ: রূপালী ব্যাংকের ‘শিওরক্যাশ’ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে শিক্ষার্থীদের মায়েরা উপবৃত্তির টাকা পাচ্ছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে এই প্রথম রূপালী ব্যাংক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়ার লক্ষ্যে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। প্রাথমিকভাবে ৮৯টি জেলায় এ সেবা  দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশব্যাপী এ সেবা দেওয়া হবে। রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক খায়রুল হোসেন রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘শেখ হাসিনার দীক্ষা-মানসম্মত শিক্ষা, রূপালী ব্যাংক শিওরক্যাশে-উপবৃত্তি সারাদেশে’ এ শ্লোগানকে সামনে গত সোমবার রাজধানীর মিরপুরে প্রাথমিক ও গণ শিক্ষা অধিদফতরের মিলনায়তনে এক অনুষ্ঠানে এ বিষয়ে এক চুক্তি সই হয়। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন খালিদ এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ, ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী, শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ