• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিথ্যা সাক্ষী দেয়ায় বাদীসহ তিন জনের কারাদণ্ড

আটকনাটোর: নাটোরে মিথ্যা পরিচয়ে সাক্ষ্য দেয়ায় বাদীসহ তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিনের আদালত এই দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গুরুদাসপুরের বামন খোলা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে এক লাখ টাকা পাওনা ফেরত চেয়ে আদালতে মামলা করেন। মঙ্গলবার দুপুরে মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে বাদী সেলিনা বেগম ও দুই সাক্ষী নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে আসেন। কিন্তু পরিচয় গোপন করে মামলার দুই সাক্ষী মশিন্দা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফিরোজ ও বামন খোলা গ্রামের জামাল সরকারের ছেলে জুয়েল রানা সাক্ষ্য দিতে আদালতের কাঠগোড়ায় দাড়ায়।
এসময় বিচারকের সন্দেহ হলে তাদের জেরা করলে তারা নিজেরা মামলার ওই নির্ধারিত সাক্ষী নয় বলে স্বীকারোক্তি দেয়। পরে আদালতের বিচারক শামসুল আল আমিন পরিচয় গোপন করে সাক্ষ্য দেয়ার অভিযোগে বাদীসহ ওই দুইজনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দেন। এ ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ