• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু

বজ্রপাতআন্তর্জাতিক ডেস্ক : ভারতের কয়েকটি রাজ্যে বজ্রপাতে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিহার, ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশে এ বজ্রপাতের ঘটনা ঘটে। দেশটিতে বজ্রপাতে ২৪ ঘণ্টায় একসাথে ৭৯ জন ব্যক্তি মারা যাওয়ার ঘটনা বিরল।

বর্ষা মৌসুমে ভারতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। মঙ্গলবার বৃষ্টিপাতের সময় মাঠে অনেকে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে বিহারে ৫৩ জন,  ঝাড়খণ্ডে ১০ জন ও মধ্যপ্রদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে ।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বজ্রপাতে রোহতাস জেলায় পাঁচজন এবং পাটনা, আওরঙ্গাবাদ, নালন্দা ও পুর্নিয়ায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যের ভোজপুর, স্বস্তিপুর, ভাগলুর, মুঙ্গের ও মধিপুরা জেলায় ২ জন করে লোকের মৃত্যু হযেছে। নিহতদের পরিবারের সদস্যদের ৪লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব।

ভারতের জাতীয় অপরাধ তথ্য ব্যুরো জানিয়েছে, ২০০৫ সাল থেকে প্রতিবছর গড়ে ২ হাজার লোক বজ্রপাতে মারা যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ