আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির একটি সিনেমা কমপ্লেক্সে এক বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে। হামলাকারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম জানায়, মুখোশধারী এক ব্যক্তি একটি বন্দুক ও বিস্ফোরক বেল্ট নিয়ে জার্মানির পশ্চিমাঞ্চলীয় ফ্রাঙ্কফুর্ট কাছের ফিয়েনহাইম শহরে একটি সিনেমা কমপ্লেক্সে ঢুকে গুলি চালায়। এতে ২০ আহত হয়।
জার্মান এলিট ফোর্সের সদস্যরা ভবনটি ঘিরে ফেলেছে। তবে বন্দুকধারী কোন গোষ্ঠীর সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : বিবিসি