ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের আখিঘটনা বোরঙ্গা গ্রামের মোঃ সোলাইমান হোসেন এর ১৫ দিনেও সন্ধান মেলেনি। গত ১০ই জুন কাজিহাল ইউপির আখিঘটনা গ্রামের মৃত খাজের উদ্দিন মন্ডলের পুত্র মোঃ সোলায়মান হোসেন (৪০) বাড়ি থেকে টেম্পু যোগে ফুলবাড়ী শহরে আসেন। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। তার বাড়ির লোকজন গত কয়েকদিনে বিভিন্ন আত্বীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পান নি। এদিকে তার পরিবার তার সন্ধান না পেয়ে ব্যাকুল হয়ে পড়েছেন। তার পরনে ছিল লুঙ্গি ও হলুদ রঙের গেঞ্চি। তার বাড়ির লোকজন জানান, যতসামান্য সে প্রতিবন্ধী ছিল, কথা পরিষ্কারভাবে বলতে পারে। কোন ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৪৪৯০৫৯৭৯ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবারের লোকজন।