সিসি নিউজ: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মুন্না মাষ্টারের আযোজনে সৈয়দপুরে কাসিদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের হানিফ মোড় এলাকায় গাওসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মাদ্রাসায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৭ জনের মধ্যে কাসিদা গেয়ে মোঃ ইমরান হাসান প্রথম, মোঃ নুর আলম এমাদি দ্বিতীয় এবং শাহাব আলম তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন। হাজি মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি সাংবাদিক এম আর মহসিন ও মোঃ জাভেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ীদের ছাড়াও সকলের হাতে সান্তনা পুরুস্কার তুলে দেন।
এ প্রতিযোগিতার আযোজকরা জানান, কাসিদা হচ্ছে ফারসি শব্দ। এর অর্থ হচ্ছে ইসলামে স্বিকৃত সুর-কথা দ্বারা এক প্রকার গজল। অনেকটা হামদ-নাতের মতো। আগে এ শহরে ব্যাপক প্রচলন ছিল। কদর ছিল গায়কদের। তবে দির্ঘদিন ধরে কোথাও আর হামদ,নাত কিংবা কাসিদা কোনটাই হয় না। এতে জিবিকার তাগিদে অনেকে পেশা বদল করায়। এর চর্চা হারিয়ে প্রায় হারিয়ে যায়। তাই ইসলামি এ বিনোদন ব্যাবস্থা ফেরাতে বিষয় ভিক্তিক এ আয়োজন করছি। আর সহযোগিতা পেলে আগামিতে নিয়মিত আয়োজন করব বলে জানান,মোঃ আসলাম পারভেজ বাদল ওরফে মুন্না মাষ্টার। এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উর্দু সাহিত্যের কবি মোঃ মাজিদ ইকবাল ও বর্ষিয়ান কাওয়াল কামরুজ্জামান। আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুন্না মাষ্টার ও ডাঃ মোঃ আরমান আলী।