• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে হার্ডবোর্ড কোম্পানীতে ভ্যানচালককে মারধর: এলাকায় উত্তেজনা

IMG_2107সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকার আহমেদ প্লাইউড কোম্পানীতে স্থানীয় একজন ভ্যানচালককে বেধড়ক মারপিটের কারণে ফুঁসে উঠেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকালে স্থানীয়রা শালিসে উপস্থিত হলেও আসেনি মালিকপক্ষ। কোম্পানীর বিরুদ্ধে শ্রমিক নির্যাতন, এলাকাবাসীকে নির্যাতন-প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ফুঁসে উঠেছে স্থানীয়রা। যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।
জানা গেছে, ২৩ জুন দুপুরে ওই কোম্পানীর ভেতর থেকে ভ্যানযোগে নির্মাণ সামগ্রী নিয়ে একই কোম্পানীর অন্য একটি ফ্যাক্টরীতে যাচ্ছিলেন স্থানীয় ভ্যানচালক মোঃ কছিম উদ্দিন ওরফে ফকির। গেট দিয়ে বের হওয়ার পথে মালিকপুত্র জনির প্রাইভেট কারে ভ্যানটি লেগে যায়। এতে মালিকপুত্র জনি ক্ষিপ্ত হয়ে ওই ভ্যানচালককে চড়-থাপ্পরসহ বেধড়ক মারপিট করে। তার থাপ্পড়ের আঘাতে কছিম উদ্দিনের বাম কানে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে তিনি সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
IMG_2110এদিকে, কছিম উদ্দিন ওরফে ফকিরকে মারধরের ঘটনা জানাজানি হলে স্থানীয়রা কোম্পানীর গেটে জড়ো হন এবং অন্যায়ভাবে মারধরের প্রতিবাদ জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলওয়ে শ্রমিকলীগ সৈয়দপুর কারখানা শাখার সাধারণ সম্পাদক মোকছেদুল মোমিন, যুবলীগ নেতা দিলনেওয়াজ খান, ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব সোহাগ সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য শুক্রবার সকাল ১০টায় স্থানীয় আসমতিয়া দাখিল মাদরাসায় শালিসে বসার সিদ্ধান্ত হয়। কিন্তু নির্ধারিত সময়ে এলাকাবাসী উপস্থিত হলেও শালিসে আসেনি কর্তৃপক্ষ।
এলাকাবাসীর পক্ষে জানানো হয়, শনিবার সকালে আহমেদ প্লাইউড কোম্পানীর গেটে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতেও সমাধান না হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচী নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ