• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা বানাতে গিয়ে আহত ৪

আহতচাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবপুরে হাতবোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ৪ যুবক আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অন্তত ৩০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) মধ্যরাতে সদরের দেবপুর গ্রামের একটি বাড়িতে এ বোম‍ার বিস্ফোরণ ঘটে।

এতে দেবপুর গ্রামের হুমায়নের ছেলে সুজন ও একই এলাকার মনিরুলের ছেলে জসিম এবং সুন্দরপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আরিফ ও তার ভাই জাইদুর আহত হন বলে এলাকাবাসী জানায়।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে অভিযান শুরু করে পুলিশ। বেলা ১২টা পর্যন্ত পুলিশ ওই বাড়ি থেকে ৩০টি হাতবোমা উদ্ধার করে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ কাউকে আটক করতে না পারলেও এখন পর্যন্ত ৩০টি হাতবোমা উদ্ধার করেছে।

এদিকে, স্থানীয় সূত্র জানায়, আহত সুজন ও জসিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আরিফ ও জাইদুর পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ