• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেশের ৬৮ কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারি

পুলিশসিসি নিউজ: সারাদেশের ৬৮ কারাগারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কারা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন আইজি প্রিজন ব্রি. জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, `হাইয়েস্ট অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।`
কারা সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে আজ থেকে  কারাগারে থাকা বন্দীদের খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারাগারে দর্শণার্থীরা তল্লাশির পর বন্দীদের সঙ্গে দেখা করতে পারবেন।
কারা সূত্র আরো জানায়, কারাগারে আসা কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হবে। এ ছাড়া কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করতে পারবে না। কারাগারের ভেতরে-বাইরে দায়িত্বরত ব্যক্তিদের কঠোর নজরদারি করা হবে।
তবে কতদিন পর্যন্ত এই সতর্কতা থাকবে এবিষয়টি এখনো নিশ্চিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ