• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিবি কার্যালয়ে এসপি বাবুল আক্তার

এসপি বাবুলসিসি ডেস্ক: চট্টগ্রামের বহুল আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডের ঘটনায় এবার তার স্বামী এসপি বাবুল আক্তারকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। পুলিশের সূত্র বলছে, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হতে পারে। আটক নাকি জিজ্ঞাসাবাদ তা নিয়ে ইতোমধ্যে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর কাকলী এলাকা থেকে তাকে ডিবিতে নেয়া হয়। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, বাবুলকে ডিবিতে নেয়া হয়েছে তার শ্বশুর বাড়ি খিলগাঁও থেকে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এসপি বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন বলেন, “ডিএমপি সদর দফতরের পাশে পুলিশ কনভেনশন হলে একটি ইফতার পার্টিতে যোগদান করতে সন্ধ্যায় বের হয় বাবুল। শুনেছি আইজিপি তাকে ডেকেছেন। এরপর থেকে বাবুল আর বাসায় ফেরেনি।”
ডিবি পুলিশ বাবুল আক্তারকে আটক করেছে এমন খবর জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “বাবুল আক্তারকে ডাকলে নিজেই যেতে পারতেন, তাকে এত রাতে কেন ডিবিতে নেয়া হবে। আর জিজ্ঞাসাবাদ করতে হলে রাতেই বা কেন? সঠিক তথ্য আমি জানি না। খোঁজ নিতে হবে।”
এ ব্যাপারে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ সরাসরি বিষয়টি নিশ্চিত করেননি। তবে ঢাকা মহানগর ডিবি পুলিশের (উত্তর) এক কর্মকর্তা বলেন, “বাবুলকে ডিবি নিয়েছে কিনা নিশ্চিত না। তবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকলে ডেকে নেয়া হতে পারে।” রাতেই কেন ডেকে আনতে হবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান ওই গোয়েন্দা কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ