• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন হুইপ

Whip Iqbalur Rahim Picদিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শুক্রবার (২৪ জুন) দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের খুকশিয়া পাড়া, বেড়ামুলাই পাড়া, বক পাড়া, মৌলভী পাড়া, চকরামপুর গ্রামসহ ৬টি গ্রামে ৬০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ২৪৯টি আবাসিক, ৫ শিক্ষা প্রতিষ্ঠান ও ২৮ সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্বোধন করেছেন।
অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালের মধ্যে দিনাজপুর সদর আলোকিত উপজেলা হিসেবে পরিচিতি লাভ করবে। ইতোমধ্যেই ৯৫ শতাংশ গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ২০১৬ সালের মধ্যেই একটি বাড়ি বিদ্যুৎ বিহীন থাকবে না। হুইপ ইকবালুর রহিম বলেন, জনগনের জানমালের ক্ষতি করে, হত্যা, পেট্রোল বোমা ছুড়ে ক্ষমতায় আসা যায় না। বিএনপির কিছু নেতাকর্মী খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মকান্ডকে ঘৃণা এবং মানুষ হত্যার প্রতিবাদ করে আওয়ামী লীগে যোগদান করেছেন। আর কিছুদিন পর বিএনপি কর্মী শূন্য হয়ে পড়বে। নেতা থাকবে কিন্তু জনগন থাকবে না বিএনপির সাথে।
উথরাইল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম সপ্তর্সি পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, আশকরপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হাজী আকতারুজ্জামান পলাশ, পল্লী বিদ্যুতের এজিএম মোস্তা গাউছুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি বেড়ামুলাইওর্য়াড কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান অর্ধশতাধিক নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ