• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেনীতে বন্ধুকযুদ্ধে যুবদল কর্মী নিহত

নিহতফেনী: ফেনীর সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে মাসুদ প্রকাশ গাব্বা মাসুদ (৩৬) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র‌্যাব জানায়, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভৈরব রাস্তার মাথা সংলগ্ন এলাকায় রাত ২ টায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে মাসুদ নিহত হয়। মাসুদ চরচান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার সংলগ্ন এলাকার বাদশা মিয়ার ছেলে বলে জানা গেছে।
র‌্যাব-৭ ফেনী সিপিসির অধিনায়ক স্কোয়ার্ডন লিডার শাফায়েত জামিল ফাহিম সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাবের উপর হামলা চালায়। র‌্যাবও পাল্টা গুলি করলে গাব্বা মাসুদ নিহত হয়। এ সময় র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে  ২টি এলজি, ২টি পিস্তল, ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, নিহত মাসুদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ